ফারুখশিয়রের ফরমান-( স্বরচিত পড়া কবিতা)

মুঘল সম্রাট ফারুখশিয়র দিল্লির,

আদেশ বা ফরমান করেছিলেন জারি,

সতেরো শো সতেরো খ্রিষ্টাব্দে একটি।

ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানিকে, বাংলাদেশে

কতগুলি বিশেষ বাণিজ্যিক অধিকার,

দেওয়া হয়েছিল অবশেষে।

করতে পারবে বাংলায় বাণিজ্য,

ব্রিটিশ কোম্পানি বছরে মাত্র।

তিন হাজার টাকার বিনিময়ে,

কিন্তু কোনো শুল্ক তার জন্য হবে না কোম্পানিকে দিতে।

কলকাতা অঞ্চলে ব্রিটিশ কোম্পানি,

পারবে আটত্রিশটি কিনতে গ্রামের জমিদারি।

বাংলার নবাব কোম্পানিকে ক্ষতিপূরণ, দেবেন তাকে শাস্তি,

কোম্পানির পণ্য কেউ করলে চুরি।

কোম্পানির জাহাজের সঙ্গে সেই জাহাজ,

করতে পারবে অবাধে বাণিজ্য,

থাকলে অনুমতি পত্র।

প্রয়োজন মতো মুর্শিদাবাদ টাকশাল,

বাংলার নবারের করতে পারবে, কোম্পানি ব্যবহার।।